কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জাতীয় প্রেসক্লবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার সব ধরণের লোভ-লালসার পরিহার করে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের কলম চালিয়ে যাবার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে (পাবলিক লাইব্রেরি) সুনামগঞ্জের আলোকিত মানুষের সংগঠন ‘আলোক’ আয়োজিত ‘হাসান শাহরিয়ারের সাথে শ্রাবণের আলাপধারা’ অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।অনুষ্টানটি রাত ৮টায় শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আলোকের উদ্যোক্তা মতিউর রহমানের সভাপতিত্বে হাসান শাহরিয়ার আরো বলেন, দেশের সাংবাদিকতা দুই ধারায় বিভক্ত। একটি স্বাধীনতার পক্ষের, আরেকটি বিপক্ষের।
হাসান শাহরিয়ারের সহপাঠী, স্বজন, অনুজরা স্মৃতিচারণ করে তার বর্ণাঢ্য জীবনের গল্প বলেন।
আলোক সম্পাদক ও সংস্কৃতি ব্যক্তিত্ব সুখেন্দু সেনের পরিচালনায় অনুষ্ঠিত আলাপধারা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী, শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, জেলা ও দায়রা জজ জেসমিন আক্তার, হাসান শাহরিয়ারের সহপাঠী অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু প্রমুখ।
ঢাকা,২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, একে





