কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মহান মে দিবস ও নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুন্নবী বাবু, সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাবু, দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, নির্বাহী সদস্য এনামুল হক, এম এ জিহাদ প্রমুখ। সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা অব্যাহত রয়েছে।

ফলে সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না।

অথচ সরকার গণতন্ত্রের কথা বলে একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা দায়ের করে সাংবাদিক নির্যাতন বাড়িয়ে তুলছে।

এ সময় সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এসএইচ