মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তথ্য বিকৃতি করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ওই মামলা হয়।
আজ মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। একইসঙ্গে আদালত মামলার নথিপত্র তলব করেছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আদিলুর রহমান খান ও এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে গত ৮ জানুয়ারি অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ওইদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাঁদের করা আবেদন খারিজ হয়। এর বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন।
আদালতে আপিলকারীদের পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রমে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন।
গত বছরের ৫ মে হেফাজত ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর পুলিশি প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় পুলিশ। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। পরে আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গণমাধ্যম
আদিলুরের মামলা ৩ মাসের স্থগিতাদেশ
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের





