রাজধানীর উত্তরা থানা অভ্যন্তরে সাংবাদিক শাহ আলম সাগর হত্যার ঘটনায় ওই থানার ওসিসহ দায়ী পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক ।
রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
ওমর ফারুক বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনীর হত্যাকারীসহ কোন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় থানার ভেতরে পুলিশের হাতে সাংবাদিক হত্যার মতো ঘটনা ঘটছে ।
বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব এস এম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর খান বাবু, দৈনিক গণকন্ঠ সম্পাদক আকবর আলী, সাপ্তাহিক অর্থধারা সম্পাদক আব্দুল মান্নান বাবু,সাপ্তাহিক অপরাধ দমন সম্পাদক জমির উদ্দিন ,অপরাধ অনুসন্ধান সম্পাদক কাজল, সাপ্তাহিক অগ্নি বার্তা সম্পাদক গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, সেদিন উত্তরা থানায় অপরাধ দমন পত্রিকার সাংবাদিক শাহ আলম সাগরকে উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষের দূর্নীতির রিপোর্ট প্রকাশ করায় ওসি ডেকে এনে পিটিয়ে যেভাবে হত্যা করেছে তার রাজসাক্ষী হয়ে আছে থানার সিসি ক্যামেরা।
[b]ঢাকা, একে, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর [/b]
গণমাধ্যম
থানা অভ্যন্তরে সাংবাদিক হত্যা: ওসিকে গ্রেফাতারের দাবি
রাজধানীর উত্তরা থানা অভ্যন্তরে সাংবাদিক শাহ আলম সাগর হত্যার ঘটনায় ওই থানার ওসিসহ দায়ী পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক ।





