দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (২২ মার্চ) সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‌“ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ।

এমবি