দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বেলা ২টায় বাংলাভিশন কার্যালয়ে কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে শুভেচ্ছা জানান শিবির নেতৃবৃন্দ।

বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হকের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন তারা।

এ সময় সহকারী তথ্য সম্পাদক রেজাউল করিম, ঢাকা মহানগরী পশ্চিমের প্রচার সম্পাদক সোহেল রানা, পূর্বের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

কেএইচ