ঢাকা জেলার সাভারে র্যাব পরিচয়ে বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিমকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভারে কর্মরত স্থানীয় সংবাদ কর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার থানা রোডে অবস্থিত প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক আব্দুল হালিমকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার, সিনিয়র সহ সভাপতি তায়েফুর রহমান, সহ সভাপতি হাফিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রুপোকুর রহমান, একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও ক্রীড়া সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





