সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের বিচার দাবিতে আগামী ৩০ জুন সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন ও সমাবেশ করবে সংগঠনটি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডিআরইউ আয়োজিত মুখে কালো কাপড় বেঁধে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
৩০ জুন ডিআরইউতে মানববন্ধন ও সমাবেশ
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের বিচার দাবিতে আগামী ৩০ জুন সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন ও সমাবেশ করবে সংগঠনটি।