[b]ঢাকা: [/b]দৈনিক ইনকিলাব পত্রিকার আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইনকিলাব পত্রিকা বন্ধের প্রতিবাদে ও আটক চার সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধনে এ আল্টিমেটাম দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ কর্মসূচির আয়োজন করে।
দৈনিক ইনকিলাব অফিস খুলে দেওয়ার দাবি জানিয়ে শাহেদ চৌধুরী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে ভিন্নমত মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। প্রকাশিত সংবাদে কোন ধরনের সমস্যা হলে এর জন্য নীতিমালা রয়েছে। নীতিমালা বহির্ভূত সংবাদ হলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এজন্য পত্রিকা বন্ধ এবং সাংবাদিকদের আটক করাটাও অনৈতিক, অন্যায়। আমরা কোনভাবেই এ অন্যায় মেনে নেব না।
তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আটক সংবাদিকদের মুক্তি না দিলে আমরা দেশের সকল সাংবাদিক সংগঠন একত্রিত হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। শুধু তাই নয় সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য যা করার দরকার সবই করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সরকার একটার পর একটা মিডিয়া বন্ধ করে হীন মনের পরিচয় দিচ্ছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে প্রেস বন্ধ করে সাংবাদিকদের কর্মহীন করছে। সাগর-রুনিসহ অন্যান্য সাংবাদিকদের হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হচ্ছে। তাই অবিলম্বে পত্রিকাটি খুলে দেওয়ার পাশাপাশি সকল আটক নেতার মুক্তির দাবি জানাচ্ছি।
একই সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগও দাবি করেন তিনি। অনুষ্ঠানটি পরিচলনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী ও দপ্তর সম্পাদক শেখ জামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সম্পাদক শাহিন হাসানাতসহ ঢাকা রিপোর্টাস ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আইসিটি অ্যাক্টে দৈনিক ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে রাতে পত্রিকা অফিসে অভিযান চালিয়ে অফিস ও প্রেস সিলগালা করার পাশাপাশি চার সাংবাদিককে আটক করে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন দৈনিক ইনকিলাব-এর বার্তা সম্পাদক রফিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মাদ, কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক ও জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী।
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
দৈনিক ইনকিলাব পত্রিকার আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















