জাতীয় সম্প্রচার আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইন প্রণয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে ৩৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
তথ্য মন্র্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আবুল হোসেন মঙ্গলবার সন্যাগঠয় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নবগঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে আবুল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।
এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্টজন ছাড়াও এ্যাডভোকেট, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, নাট্যব্যক্তিত্বসহ সকল ক্ষেত্রের বিশেষজ্ঞদের রাখা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কমিটিতে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেনকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েয়ে। জাতীয় সম্প্রচার আইনের জন্য দুই মাস এবং জাতীয় সম্প্রচার কমিশন আইনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে কমিটিকে।
উল্লেখ, চলতি বছরের ৪ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন পায়। ৭ আগস্ট এ সংক্রান্ত গেজেট প্রণয়ন হয়। প্রণীত নীতিমালা নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এমকে