অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করা হলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার তথ্যমন্ত্রণালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ইতোমধ্যেই একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ সেলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই যেসব গণমাধ্যম এখনো ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি তাদের মালিক ও প্রকাশকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা রহস্য উদঘাটন না হওয়ায় প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করে তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে সাগর-রুনী হত্যা রহস্য নিয়ে প্রশাসনিকভাবে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একটি বিবৃতির ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনীর একমাত্র সন্তান মেঘের দায়িত্ব নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেবেন। আগামী ১০ দিনের মধ্যেই এ বিষয়ে জানানো হবে।
মন্ত্রী বলেন, অস্বচ্ছল সাংবাদিকদের জন্য তথ্যমন্ত্রণালয়ের এক কোটি টাকার তহবিল ব্যবস্থাপনায় আরো নজরদারি করা হবে। যাতে করে অস্বচ্ছল সংবাদিকরা বঞ্চিত না হন।
এ সময় ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বহী কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
গণমাধ্যম
৮ম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করা হলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার তথ্যমন্ত্রণালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী একথা বলেন।





