দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার বেলা তিনটায় একুশে টেলিভিশন কার্যালয়ে কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল একুশে টেলিভিশনের এমডি মঞ্জুরুল আলম, এইচ আর তারেক ছাবিত ও বিজনেস এডিটর সবুজ আহমেদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এময় সহকারী তথ্য সম্পাদক রেজাউল কবির, প্রচার বিভাগের সদস্য পলাশ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএইচ





