সাপ্তাহিক অপরাধ জগতের নেত্রকোনা জেলা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান ওরফে তুহিনকে (৩৮) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
তিনি জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের ফজলুল করিমের ছেলে। বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়ের উপসচিব মোখলেছুর রহমান স্বপনের ছোট ভাই তুহিন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে মুশফিকুর রহমান তুহিনকে বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে।
এলাকাবাসী তাকে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে জানান, কী কারণে হত্যা করা হয়েছে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমকে





