রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন শাওন এলএলবি, সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলম শেখ, কোষাধ্যক্ষ মাহবুব আরা দুলুসহ সকল সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরজেএফ নেতৃবৃন্দ বলেন, ফাহিম মুনায়েমকে হারিয়ে বাঙালি জাতি একন যোগ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। প্রকাশ থাকে যে, ১ জুন ২০১৬ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
এআই





