বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে খুলনার ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত ইসালামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের ডুমুরিয়া উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুখতার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি গোলাম পরওয়ার আরো বলেন, ‘বিগত সময় ডুমুরিয়ার মানুষ ৪ দলীয় জোট সরকারের প্রতি যে ভালোবাসা-মহব্বত দেখিয়েছেন সেজন্য আমি চিরকৃতজ্ঞ।
গত পতিত সরকারের সময় সাড়ে ৭ বছর কারাগারে ছিলাম। ফাঁকে ফাঁকে বের হয়েছি কিন্তু সূর্যের আলো দেখিনি। পলাতক জীবন-যাপন করতে হয়েছে। সেজন্য ডুমুরিয়ার মানুষকে দেখার ইচ্ছা থাকলেও দেখার সুযোগ পায়নি। আমি কারাকারে রয়েছি তার মধ্যেও ডুমুরিয়ায় আমার নামে মামলা হচ্ছে। আমি নাকি বোমা তৈরি করছি। ৫ আগস্টের পর যদি দেশের প্রেক্ষাপট পাল্টে না যেত তাহলে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল করার সৌভাগ্যও আমার হতো না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা গাজী মোঃ সাইফুল্লাহ, মাওঃ হাবিবুর রহমান, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, এম রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জি, জিএম আব্দুস সালাম, মাহাবুর রহমান প্রমুখ।