প্রথম আলো বর্জনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওয়ান ইলেভেনের সময় পত্রিকাটি খোলামেলাভাবে স্বৈরশাসকের পক্ষে অবস্থান নিয়েছিলো।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400562160.jpg[/img]
সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে জয় লেখেন, আমাদের সবচেয়ে বড় বাংলা পত্রিকা প্রথম আলো আমাদের মহান মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে তারা একাত্তরের ত্রিশ লাখ শহীদকে অপমান করলো। আমি মনে করি, এটি একটি ঘৃণ্য অপরাধ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে বরখাস্ত করা উচিৎ।
প্রধানমন্ত্রীপুত্র তার লেখায় বলেন, কিছু গুরুত্বপূর্ণ সফরে ব্যস্ত থাকায় কয়েকদিন পোস্ট দিতে পারিনি। একটু আগে সিলিকন ভ্যালি থেকে ফিরলাম। সেখানে আমাদের সফটওয়্যার এসোসিয়েশন বেসিস আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের আইটি শিল্পকে আরও উঁচু স্তরে নিয়ে যেতে বক্তব্য রেখেছি । তবে অন্য একটি ঘটনা আমাকে গভীরভাবে আহত করেছে।
জয় আরও বলেন, যাই হোক, এটা আমাকে খুব অবাক করেনি। আপনি যদি ২০০৭-২০০৮ সালের কথা মনে করেন, তাহলে দেখবেন প্রথম আলো তখন খোলামেলাভাবে সামরিক স্বৈরশাসনের পক্ষে অবস্থান নিয়েছিলো। প্রথম আলো আবারও প্রমান করলো যে, তারা গনতন্ত্রে বিশ্বাস করে না।
এবার তারা নতুন করে প্রমান করলো, তারা বাংলাদেশেও বিশ্বাস করেনা। চলুন প্রথম আলো বর্জন করি এবং তাদের কাছে এই বার্তা পৌছে দেই, যারাই বাংলাদেশ সমর্থন করে না আমরা তাদের রুখে দিবো ।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
গণমাধ্যম
'প্রথম আলো' বর্জনের ডাক দিলেন জয়
প্রথম আলো বর্জনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওয়ান ইলেভেনের সময় পত্রিকাটি খোলামেলাভাবে স্বৈরশাসকের পক্ষে অবস্থান নিয়েছিলো। সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে





