বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শুক্রবার ভোরে রাজধানীর ধানমণ্ডি ২৬ নম্বর (পুরাতন) রোডের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল মতিন ১৯৩৬ সালে পাবনা জেলায় জন্ম নেন। দৈনিক সংবাদে কাজ করার মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়।
এরপর দীর্ঘ কর্মজীবনে দ্য ডেইলি অবজারভারে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলে আব্দুল মতিন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন। দীর্ঘ দিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আব্দুল মতিন।
কেএইচ





