ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও যমুনা টিভির অনুসন্ধান সেলের এডিটর মিজান মলিকের মা খোদেজা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
শুক্রবার (০৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টায় চাঁদপুর সদর থানার বাখরপুর গ্রামের নিজ বাসভবনে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (০৪ জুলাই) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে খোদেজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
এমকে





