ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ। ৪৩৮ পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ মামুন পান ২৭৩ ভোট। কাউন্সিলের সভাপতি পদে দৈনিক যুগান্তরের মামুন ফরাজি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বাংলাদেশের খবর পত্রিকার আবুল কালাম আজাদকে ১১৪ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন যুগান্তরের মামুন ফরাজি। তিনি ভোট পেয়েছেন ৪২৮টি। আবুল কালাম আজাদ পেয়েছে ৩১৪ ভোট।

অন্যদিকে ৪২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী আবুল হাসান হৃদয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির সাইফুল ইসলাম উজ্জ্বল পেয়েছেন ৩২৫ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সময় এর আনজুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের মোঃ আনোয়ার শাহাদাত সবুজ পেয়েছেন ৩০৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলোক বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক পদে শামসুল আলম সেতু। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর কবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌফিক অপু, প্রশিক্ষণ ও গবেষণা পদে লাবিন রহমান নির্বাচিত হয়েছেন।

১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন- ফারজানা জবা, জাফরুল আলম, আব্দুর রহমান খান, আমিনুল রানা, আ হ ম ফয়সাল, মোঃ মনির হোসেন, মোঃ ফখরুদ্দিন মুন্না, নাঈম মাশরিকি, আব জাফর সাইফুদ্দিন, মোঃ আব্দুল অদুদ, মোঃ শাফায়াত হোসেন।

এবিএস