বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নিউজরুম এডিটর মাহমুদুল ইসলাম রনির দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরার মহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহম্মদপুরের জাঙ্গালিয়া গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন রনির শ্বশুর মো. বদিউজ্জামান। এতে সহস্রাধিক মানুষ অংশ নেন।
বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সোমবার সকালের শিফটে বাংলানিউজ অফিসে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সহকর্মীরা দ্রুত তাকে বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা রনির ম্যাসিভ হার্ট অ্যাটাকের কথা জানান। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
সকাল সাড়ে সাতটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদুল ইসলাম রনি স্ত্রী, এক সন্তান, বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
তরুণ সাংবাদিক রনির দাফন সম্পন্ন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নিউজরুম এডিটর মাহমুদুল ইসলাম রনির দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরার মহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।