বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শহরের থানা মোড়ে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
এনটিভির কুষ্টিয়া স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম কাদেরী শাকিল, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী প্রমুখ।
বক্তারা এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
এএইচ





