[b]রাবি:[/b] রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৪-১৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের শাকির আহমাদ ও সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি স্টারের সাঈদ শুভ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাবিসাস কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক জরুরী নতুন কমিটি গঠন করা হয়।
বিদায়ী সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক জনাব আলী সমিতির উপদেষ্টা পরিষদ ও সমিতির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়।
১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এস এম নাদিম মাহমুদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও নাজিম মৃধা (নিউএজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন নাজির (সকালের খবর), সাংগঠনিক সম্পাদক আসলাম-উদ-দৌলা (মানবজমিন), কোষাধ্যক্ষ মাহবুব আলম (প্রথম আলো), দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল (আমাদের সময়),
প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকন রাকিব (কালের কণ্ঠ), তথ্য-প্রযুক্তি সম্পাদক হাসান আদিব (সোনালী সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম (বর্তমান), ক্রীড়া সম্পাদক সাজিদ মানিক (ক্যাম্পাস নিউজ ২৪.কম), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আনিসুর রহমান (আজকালের খবর), কার্যকরী সদস্য-১ মোস্তাফিজ মিশু ( আলোকিত বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য-২ মেহেদী হাসান (আমাদের রাজশাহী)।
এছাড়াও সমিতির গঠনতন্ত্র অনুযায়ী দুই জন উপদেষ্টা পদে দায়িত্ব পালন করবেন এনায়েত করিম (বাসস) ও জনাব আলী (বাংলা নিউজ)।
গণমাধ্যম
রাবি সাংবাদিক সমিতির কমিটি গঠন: শাকির সভাপতি ও শুভ সম্পাদক
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৪-১৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের শাকির আহমাদ ও সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি স্টারের সাঈদ শুভ মনোনীত হয়েছেন।





