[b]ঢাকা: [/b]যে সংবাদটির জন্য দৈনিক ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে দেয়া হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে পত্রিকাটি।
পত্রিকাটির অনলাইন সংস্করণে ‘আমরা দুঃখিত’ শিরোনামে প্রকাশিত লেখাটিতে বলা হয়েছে “ গতকাল ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা দুঃখিত। এ ব্যাপারে সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।”
আজ শুক্রবার পত্রিকাটির প্রিন্ট ভার্সন প্রকাশিত হয়নি। তবে অনলাইন ভার্সন রয়েছে।
প্রসঙ্গত, এই সংবাদের কারণে বৃহস্পতিবার রাতে দৈনিক ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে দেয় গোয়েন্দা পুলিশ।
সম্প্রতি দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সংবাদে বলা হয়,সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেয়। এ খবরটি প্রকাশের পর দুই দেশের কুটনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে।
গণমাধ্যম
ইনকিলাবের দুঃখ প্রকাশ
ঢাকা: যে সংবাদটির জন্য দৈনিক ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে দেয়া হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে পত্রিকাটি। পত্রিকাটির অনলাইন সংস্করণে ‘আমরা দুঃখিত’ শিরোনামে প্রকাশিত লেখাটিতে বলা হয়েছে “ গতকাল ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের





