দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ল’ রিপোর্টার্স ফোরামের(এলআরএফ) সভাপতি এম বদি-উজ-জামানের গ্রামের বাড়িতে চুরি হয়েছে।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানাইনগর গ্রামের বাড়িতে রবিবার দিবাগত রাতে এ চুরি হয়। এম বদি-উজ-জামানের পিতা মোমতাজউদ্দিন মোল্লা ওরফে ইজাহার উদ্দিন মাস্টারের কক্ষের আলমারী ভেঙ্গে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও কাপড় নিয়ে গেছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।