[b]ঢাকা:[/b] তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব কল্পিত খবর ছাপিয়েছে যা বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আর সে কারণেই ইনকিলাবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, এ ধরণের বিভ্রান্তিকর খবর ছাপানোর ফলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে যা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ইনকিলাবের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে যে অভিযান চালানো হয়েছে এবং ছাপাখানাসহ পত্রিকাটির অফিস সিলগালা করে দেয়া গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের পর্যায় পড়ে না বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সংবাদে বলা হয়, সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেয়। এ খবরটি প্রকাশের পর দুই দেশের কুটনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে।
গণমাধ্যম
কল্পিত খবর ছাপানোয় ইনকিলাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে: ইনু
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব কল্পিত খবর ছাপিয়েছে যা বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আর সে কারণেই ইনকিলাবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।





