দুই বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ড তদন্তে প্রশাসনিক ব্যর্থতায় আমরা লজ্জাবোধ করছি।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের শুরুতে তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে। দেরিতে হলেও সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য দেশবাসিকে জানানো উচিত। এ হত্যাকাণ্ড রহস্য উদঘাটনে সরকার সফল হয়নি।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নেসা রুনি।
এ হত্যাকাণ্ডের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত এবং গ্রেফতারের কথা বলেছিলেন। কিন্তু দুই বছরেও হত্যারহস্যের কিনারা হয়নি।
থানা পুলিশ ও ডিবির তদন্তে ব্যর্থতার পর হত্যাকাণ্ডের ছয় মাস পর আদালতের নির্দেশে তদন্ত দেওয়া হয় র্যাবকে। আর র্যাব তদন্ত করছে দেড় বছর ধরে। তারা সাংবাদিক দম্পতির লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তও করে। এই তদন্তকালে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। যারা সাধারণ ভাসমান অপরাধী। আর তাদের আটক করা হয় চোর বা ডাকাত হিসেবে। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি তদন্তকারীরা।
এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশা প্রকাশ করেছে সাগর-রুনির পরিবারের সদস্যরা। রুনির ভাই নওশের রোমান জানান, তারা জানেন না তদন্তের নামে এখন কী হচ্ছে। তাদের সঙ্গে তদন্তকারীরা দীর্ঘদিন যোগাযোগও রাখছেন না। আর জানতে চাইলেও কোনো জবাব পাওয়া যায় না।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
গণমাধ্যম
তদন্ত শেষ না হওয়ায় তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ
দুই বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ড তদন্তে প্রশাসনিক ব্যর্থতায় আমরা লজ্জাবোধ করছি।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের শুরুতে তিনি দুঃখ প্রকাশ করেন।





