[b]ঢাকা:[/b] দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিসহ ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ। এর আগে সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলা হয়। তল্লাশী ও আটক শেষে পুলিশ ইনকিলাব অফিস সিলগালা করে দিয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, জেষ্ঠ্য প্রতিবেদক রফিক মোহাম্মদ, অপরাধ বিষয়ক প্রতিবেদক আতিকুর রহমান এবং সম্পাদকের বিশেষ সহকারি শহিদকে অফিস থেকে আটক করে নিয়ে গেছে। তবে, সম্পাদকের বিশেষ সহকারি শহিদকে পরে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389933256.JPG[/img]
তল্লাশী অভিযানকালে পত্রিকাটির নিউজ বিভাগের পাঁচটি কম্পিউটারও নিয়ে গেছে ডিবি।
এদিকে, পত্রিকাটির অফিস ও ছাপাখানায় তালা লাগিয়ে দেয়ার ফলে পত্রিকাটি আগামীকাল থেকে প্রকাশিত হতে পারবে কীনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ বিষয় বলেন, “একটি মামলা হয়েছে কিন্তু এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।”
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389933298.JPG[/img]
তিনি ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়ার অনুরোধ করেছেন। তবে ইনকিলাব সম্পাদক দেশের বাইরে রয়েছেন।
এদিকে, কী কারণে ইনকিলাব অফিসে তল্লাশি হচ্ছে সে বিষয়ে ডিবির স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, ইনকিলাবে প্রকাশিত একটি সংবাদের জের ধরেই এ তল্লাশি চালানো হচ্ছে। প্রকাশিত সে সংবাদে সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389933374.JPG[/img]
গণমাধ্যম
ইনকিলাব বার্তা সম্পাদকসহ ৩ জন আটক, অফিস সিলগালা
ঢাকা: দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিসহ ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ। এর আগে সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলা হয়। তল্লাশী ও আটক শেষে পুলিশ ইনকিলাব অফিস সিলগালা করে দিয়েছে।





