প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত। এই মামলায় গত ৭ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুর রহমানের জামিন স্থগিতাদেশ দেন। তবে আদালত বর্তমান অবকাশকালীন সময় শেষে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বলেছেন।
জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। যা পরে মামলায় রূপান্তরিত করা হয়। গত ১৮ এপ্রিল মাহমুদুর রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো। পরে রিমান্ডেও নেওয়া হয়।
এম এ





