দশম সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটই থাকবে সবচেয়ে বেশি আলোচনায়। তারপরই স্থান করে নিতে পারে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল। আগামী ৩ জুন দ্বিতীয় অধিবেশনে বাজেট পেশের পর বিলটি পাস হতে যাচ্ছে।
নতুন ২০১৪-২০১৫ অর্থবছরেই চালু হচ্ছে এই কল্যাণ ট্রাস্ট। এই বিল পাস হলে সাংবাদিকদের সরকারি আর্থিক সহায়তা বাড়বে।
বিলটির যাচাই-বাছাই শেষ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি কে এম রহমত উল্লাহ বলেছেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে অসহায় ও দুস্থ সাংবাদিকদের জন্য এটি বেশি কার্যকরি হবে।’
বর্তমানে প্রধানমন্ত্রীর দফতর থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ এবং বেকার সাংবাদিকদের থোক আকারে আর্থিক সাহায্য দেওয়া হয়। কল্যাণ ট্রাস্ট হলে সাংবাদিকরা সরকার থেকে আরো বেশি আর্থিক সহায়তা পাবে।
এমন একটি ট্রাস্ট গঠনের জন্য সাংবাদিকরা বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারের কাছে দাবি জানিয়ে এসেছে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় তথ্যমন্ত্রণালয় বিলটি পাসের উদ্যোগ নেয়।
এই ট্রাস্টের প্রধান হবেন তথ্যমন্ত্রী। সরকার একজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবেন। এছাড়া ট্রাস্টি বোর্ডে থাকবেন সাংবাদিকদের প্রতিনিধি।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
চালু হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
দশম সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটই থাকবে সবচেয়ে বেশি আলোচনায়। তারপরই স্থান করে নিতে পারে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল। আগামী ৩ জুন দ্বিতীয় অধিবেশনে বাজেট পেশের পর বিলটি পাস হতে যাচ্ছে। নতুন ২০১৪-২০১৫ অর্থবছরেই চালু হচ্ছে এই কল্যাণ ট্রাস্ট।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















