মানহানির পাঁচ মামলায় ঝিনাইদহের একটি আদালতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের জামিন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাড়ে ১১টা কোটচাঁদপুর আমলি আদালতের বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন তার জামিন মঞ্জুর করেন। এছাড়াও কালীগঞ্জ আমলি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রথম আলোর ঝিনাইদহ স্টাফ রিপোর্টার আজাদ রহমান ও স্থানীয় সাংবাদিক সুব্রত সরকারের দুটি চাঁদাবাজি মামলার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, 'কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে' শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ঝিনাইদহ স্টাফ রিপোর্টার আজাদ রহমান ও স্থানীয় সাংবাদিক সুব্রত সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় মঙ্গলবার সকালে ঝিনাইদহ আদালতে মতিউর রহমান হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।

কেএইচ