সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রো-ভিসি পন্থী শিক্ষক বাকি বিল্লাহ বিকুল।
তিনি বলেন, "ইবি ও কুষ্টিয়ার সাংবাদিকদের হুশিয়ার করে বলতে চাই, সাংবাদিদের সিমা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। তোমরা এখানকার ছাত্র। আমরা তোমাদের পড়াই।
তোমরা কোন কুচক্রি মহলের প্ররোচোনায় সংবাদ প্রকাশকরে বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের অসম্মানিত কর। আমরা তোমাদের দেখে নেব। তোমরা বিভিন্ন বিভাগের ছাত্র তোমাদের খুজে বের করে তোমাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।"
আজ সকাল সাড়ে ১০ টায় ইবির প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন কর্মসূচি থেকে এ হুমকি দেন তিনি।
জানা যায়, ইবির প্রো-ভিসি প্রফেসর মোঃ শাহিনুর রহমানের কর্মকান্ড নিয়ে গত মঙ্গলবার "ভিসিকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র" শিরোনামে দৈনিক কুষ্টিয়ার খবর (আঞ্চলিক) পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ দ্বিতীয় দিনের মত মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাযায়, ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ সোহেলের সভপতিত্বে ও আলমগির হোসেন খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের সাবেক সভপতি ও বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, কর্মচারী আতিয়ার, ওলিউর রহমান সেতু, ওকিল উদ্দীন, হারুণ-অর-রশিদ, নওয়াব আলী।
প্রো-ভিসি পন্থী কর্মকর্তা-কর্মচরীদের মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক না গেলেও বাংলা বিভাগের শিক্ষক বাকি বিল্লাহ বিকুল এবং ইংরেজি বিভাগের শিক্ষক ড. লিটন বর্মণ যোগদান করে। জানা যায় বাকি বিল্লাহ বিকুল অনার্সে তৃত্বীয় শ্রেণী পেয়েও দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যলয়ের শিক্ষক হয়েছেন।
এদিকে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিতে তাৎক্ষণীক প্রতিক্রীয়া জানিয়েছে ইবি সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাব।
সাংবাদিক সমিতির সভাপতি ইমামুল হাসান আদনান বলেন-"শিক্ষক হিসেবে বাকি বিল্লাহ বিকুলের এ বক্তব্য অপ্রত্যাশীত এবং লজ্জাকর। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের খুজে বের করে দেখে নেয়ার হুমকি দিয়ে প্রয়োজনে আইন হাতে তুলে নেয়ার কথা বলেছেন।
এই হুমকির মাধ্যমে মুলত, তিনি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের একাডেমিক ভাবে ক্ষতীগ্রস্ত করার কথা বলেছেন বলেই আমরা মনে করি।
যা শিক্ষক হিসেবে নৈতিকতা বিরোধী। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি। বিষয়টি নিয়ে ভিসির কাছে আমরা আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রীয়া জানাব"
এমকে





