সাংবাদিকরা কঠিন সময় পার করছেন। সম্প্রতি ঢাকা, রাজশাহী, মিডফোর্ড ও বারডেম হাসপাতালে সাংবাদিকদের উপর ইন্টার্নী ডাক্তারদের হামলার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত একটি যৌথ মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
বাংলাদেশের সাংবাদিকরা কঠিন সময় পার করছেন। তারা ঝুঁকির মধ্যে দিয়ে সংবাদ সংগ্রহ করছেন। তথ্য অধিকার আইনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার থাকলেও হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক বলে মন্তব্য করেছেন বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ বলেন।
প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। সবাইকে একই প্লাটফর্মে দাঁড়িয়ে এই হামলা মোকাবেলা করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে’র মহাসচিব এম এ আজিজ, ডিইউজে’র সভাপতি আবদুল হাই শিকদার প্রমুখ।
[b]ঢাকা, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
গণমাধ্যম
সাংবাদিকরা কঠিন সময় পার করছেন
সাংবাদিকরা কঠিন সময় পার করছেন। সম্প্রতি ঢাকা, রাজশাহী, মিডফোর্ড ও বারডেম হাসপাতালে সাংবাদিকদের উপর ইন্টার্নী ডাক্তারদের হামলার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।