আমি কথা বললেই তিনি রাগ করেন। নানান অভিযোগ তোলেন। তারা বলেন আমি নাকি খালেদা জিয়াকে বকাবকি করি। কথা বললেই খালেদা জিয়া রাগ করেন। তিনি রাগ করলেও আমার কিছু করার নেই। এই কথাগুলো বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে অজিত কুমার সরকার রচিত 'ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পুরণ' শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচার,জঙ্গিবাদ এবং আইনের শাসনের পক্ষে আমি কথা বলেই যাবো। তাতে ওনি রাগ করলে আমার যায় আসে না। আমি আমার আপন গতিতে কথাগুলো বলেই যাবো।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]