সরকারি তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বাংলাদেশ ইনকোয়ারার অ্যাওয়ার্ড ২০১৩-১৪ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের তিনজন সাংবাদিক এই পুরস্কার পেলেন।
ব্রিটিশ হাইকমিশন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও থমসন ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাওয়ার্ড ঘোষণা করে।
প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন যথাক্রমে প্রথম আলোর প্রতিবেদক মোছাব্বের হোসেন, ইনডিপেনডেন্ট টিভির মাহবুব আলম লাবলু ও এবিসি রেডিওর আমিন আল রশীদ।
মঙ্গলবার সকালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন তাঁর বাসভবনে বাংলাদেশ থেকে মনোনীত তিনজনের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন। এ সময় তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সরকারি তহবিল ব্যবস্থাপনাকে জনসমক্ষে উপস্থাপন করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, যা জবাবদিহির উন্নয়ন ও দুর্নীতিচর্চাকে উত্সাহিত করে এমন গোপনীয়তা দূর করতে সহায়তা করে।
এ উপলক্ষে থমসন ফাউন্ডেশনের উপপরিচালক (উন্নয়ন) ডেভিড কুইন বলেন, এ বছরের প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলেছে। ১২০টিরও বেশি প্রতিবেদন প্রতিযোগিতার জন্য জমা পড়েছে।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন, ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার কেনি ক্লেইডি, প্রেস ও কমিউনিকেশন বিভাগের প্রধান ওয়ারেন ড্যালি প্রমুখ।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
থমসনের পুরস্কার পেলেন তিন সাংবাদিক
সরকারি তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বাংলাদেশ ইনকোয়ারার অ্যাওয়ার্ড ২০১৩-১৪ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের তিনজন সাংবাদিক এই পুরস্কার পেলেন।





