তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালার যথাযথ বাস্তবায়নে শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। আজ (সোমবার) বিকেলে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সম্প্রচার নীতিমালা ২০১৪ উপলক্ষ্যে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, কোন শঙ্কার কারণ নেই। কার্যকর হতে যাওয়া সম্প্রচার নীতিমালায় অবাধ তথ্য-প্রবাহ বাধাগ্রস্ত হবে না। দেশের বৃহত্তরও স্বার্থেই সাংবাদিকদের দাবি অনুযায়ীই এ নীতিমালা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রচার নীতিমালা দিক-নির্দেশনামূলক। এর আলোকে প্রণিতব্য আইন দ্বারা গঠিত কমিশন সম্প্রচার মাধ্যম সংক্রান্ত বিষয় নিশ্চিত করবে। যতোক্ষণ পর্যন্ত আইন না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত প্রচলিত আইনই প্রযোজ্য হবে বলে।

তথ্যমন্ত্রী বলেন, এ সম্প্রচার নীতিমালা কোনো ‍আইন নয়। এতে শাস্তির কোনো বিধান নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পনাপ্রসূত। অভিযোগ করা হয়েছে, এ নীতিমালা বাস্তবায়ন হলে গণমাধ্যমের ওপর তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বাড়বে। এ অভিযোগ ভিত্তিহীন।

'বরং এ নীতিম‍ালার মাধ্যমে সম্প্রচার মাধ্যমের ওপর থেকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গুটিয়ে নিয়ে কমিশনের হাতে অর্পণের জন্য স্বপ্রণোদিত হয়ে এ নীতিমালা গ্রহণ করা হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার কথা বলা হলেও বাস্তবতা হলো, ক্ষমতার হাত গুটিয়ে নেওয়া হয়েছে'।

ইনু বলেন, একটি সুনির্দিষ্ট সম্প্রচার নীতিমালার দাবি দীর্ঘদিনের। আর এই দাবিই সরকার পূরণ করেছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রন করা বা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা মোটেই এর উদ্দেশ্য নয়।

তথ্য কমিশনের সদস্য কারা হবেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আরও আলাপ আলোচনা হবে। আলোচনা সাপেক্ষেই ঠিক করা হবে কারা হবেন তথ্যকমিশনের সদস্য, তাদের যোগ্যতা কী, কতদিন হবে তাদের মেয়াদ।

মন্ত্রী বলেন, সাংবাদিকরা অনেক ক্ষেত্রে সঠিক সংবাদ ও গঠণমূলক সমালোচনা করে সরকারের উপকারে আসলেও কতিপয় চিহ্নিত রাজনীতিবিদ বিভিন্ন ইস্যুতে তথ্য বিকৃতি করে দেশের স্বার্থ ক্ষুন্ন করছে।

সাংবাদিক নয়-এমন কেউ যদি অন্য কোন মাধ্যমে এমন কোন কথা বলেন বা তথ্য প্রকাশ করেন যা দেশের স্বার্থের পরিপন্থী সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ কী হবে-এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাধারণ নাগরিকই নয়, কথা বলার সময় মন্ত্রীদেরও সতর্ক থাকতে হবে।

সম্প্রচার নীতিমালা দিক-নির্দেশনামূলক। এর আলোকে প্রণিতব্য আইন দ্বারা গঠিত কমিশন সম্প্রচার মাধ্যম সংক্রান্ত বিষয় নিশ্চিত করবে। যতোক্ষণ পর্যন্ত আইন না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত প্রচলিত আইনই প্রযোজ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, এ সম্প্রচার নীতিমালা কোনো ‍আইন নয়। এতে শাস্তির কোনো বিধান নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পনাপ্রসূত। অভিযোগ করা হয়েছে, এ নীতিমালা বাস্তবায়ন হলে গণমাধ্যমের ওপর তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বাড়বে। এ অভিযোগ অমূলক।

বরং এ নীতিম‍ালার মাধ্যমে সম্প্রচার মাধ্যমের ওপর থেকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গুটিয়ে নিয়ে কমিশনের হাতে অর্পণের জন্য স্বপ্রণোদিত হয়ে এ নীতিমালা গ্রহণ করা হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার কথা বলা হলেও বাস্তবতা হলো, ক্ষমতার হাত গুটিয়ে নেওয়া হয়েছে- বলেন ইনু - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/314036.html#sthash.FK4gMdtV.dpuf

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি