বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুলকাটি ভট্ট বালিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাহাদুর শিকদার (৪২), মনির হোসেন মুন্না (৩২) এবং মোটরসাইকেল চালক আব্দুল কাদের।

পুলিশ জানায়, মোংলা থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, গুরুতর আহত দুইজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান বলেন, আহতদের হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।

এদিকে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। তবে আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এস