সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য এবং মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের।

সদর জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম।

কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড, পর্যায়ের প্রায় এক শত দ্বায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এমএম