শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্তে এসব অস্ত্র-গুলি জব্দ করা হয়। এসময় বিক্রয় নিষিদ্ধ ২৪ বোতল এসকফ সিরাপও জব্দ করা হয়।

৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে বিজিবির টহলরত অবস্থায় ২ অজ্ঞাত চোরাকারবারিকে দেখতে পেয়ে ধাওয়া দেয় বিজিবি সদস্যরা। সেসময় ওই দুইজন একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই সাদা বাজারের ব্যাগের মধ্যে একটি কার্টনের ভেতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপসহ ০২টি বিদেশি পিস্তল (Made in Italy), ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দ করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং Eskuf সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএম