সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তসাপেক্ষে জানা যাবে।’ গত বছরের ৫ আগস্ট বারটি লুটপাট হয়েছিল। পরে নতুন করে সংস্কারের পর চালু হয়।

এমএম