শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ প্রদান করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, শুক্রবার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজারে 'বিল মাসকা' জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৭ (সাত) দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও এমপি মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক ও এমপি মো. মাজহারুল ইসলামের বরাবর লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এস