শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সাত দিনের একটি পরিকল্পনা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি প্রকাশ করেন ট্রাম্প।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো বাস্তবে কতটা পূরণ করবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা আরও বাড়লে সেখানে ফের সামরিক হামলা ও বোমাবর্ষণের আশঙ্কার কথাও তিনি জানিয়েছেন।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। ফলে জলপথটি ঘিরে যেকোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
সূত্র: আলজাজিরা
এস





