সোমবার (১৮ মে) বিকেল ৪টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম দুই ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবন, সমাজ ও ইসলামী আন্দোলনে তাদের অবদান তুলে ধরা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ছিলেন নানান গুণে গুণান্বিত একজন মানুষ। ইসলামী আন্দোলনের জন্য তার অবদান অনস্বীকার্য।”
বিশেষ অতিথি কাজী হারুন অর রশিদ বলেন, “যেখানে গুণীদের কদর হয় না, সেখানে গুণীর জন্ম হয় না। ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ও মোস্তফা কামাল ভোলার ১৮ লাখ মানুষের সম্পদ ছিলেন। তাদের রেখে যাওয়া কাজ আমাদের এগিয়ে নিতে হবে।”
আরেক বিশেষ অতিথি অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, “ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ও মোস্তফা কামালকে খুব কাছ থেকে দেখেছি। তারা প্রশ্নাতীতভাবে ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছেন।”
অনুষ্ঠানে অতিথিরা মরহুমদের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন আযাদ আলাউদ্দিন, মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালের বড় জামাতা প্রভাষক রিয়াজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন চরফ্যাশন খাস মহল কেন্দ্রীয় জামে মসজিদএর ইমাম।
এস