সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে। ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।”
তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান ফারজানা শারমিন পুতুল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
এর আগে তিনি জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। পরে উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইন-শৃঙ্খলা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস





