শনিবার (১ আগস্ট) দুপুরে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন শেষে কাশিপুর বাজার থেকে হাজিরহাট পর্যন্ত একটি ঝাড়ু মিছিল বের করা হয়। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণ দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য দেন শাহীন রেজা, রফিকুল ইসলাম, মাওলানা মো. মোজাম্মেল ও আলাউদ্দিন খান।
স্থানীয় সূত্রে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের ইসাহাক হাওলাদারের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি নেতা আজহার উদ্দিন খান এক নারীকে ব্যবহার করে তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ১৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ আজহার উদ্দিন খানকে গ্রেপ্তার করে। কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনার পর বাউফল উপজেলা বিএনপি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে।
স্থানীয়দের অভিযোগ, বহিষ্কারের পরও আজহার উদ্দিন খান বিভিন্নভাবে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। এসব অভিযোগের প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়রা এ মানববন্ধন ও ঝাড়ু মিছিলের আয়োজন করেন।
এনএইচ