সিরাজগঞ্জে মাহিন্দ্রার ধাক্কায় নিহত হয়েছেন রাহাত হোসেন (২২) নামের এক যুবক।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাহাত তাড়াশ পৌর এলাকার ভাঁদাস পূর্বপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাটিবাহী মাহিন্দ্রা ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাহাতকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ চালককে আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিএস





