শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে একটি ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। শনিবার ঘরের ভেতর তার স্ত্রী প্রিয়াঙ্কা ও দেড় বছরের মেয়ে লিজার মরদেহ পাওয়া যায়। একই ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইকরামের মরদেহও দেখতে পান স্থানীয়রা।

তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পারিবারিক বিরোধ বা কলহ ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এস