ছয় দিন পেরিয়ে গেলেও এখনও জেলেরা জিম্মি আরাকান আর্মির হাতে। এ নিয়ে জেলেদের পরিবারে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
শাহপরীর দ্বীপের নৌকার মাঝি মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন, আমার স্বামীসহ শাহপরীর দ্বীপের ৪ জেলে আজ ৬ দিন ধরে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। এখনও তাদের ছাড়া হয়নি। দুই দিন ধরে তাদের যোগাযোগ পাচ্ছি না। আমরা খুব ভয়ে আছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আশা করি, আটক জেলেরা দ্রুতই বাড়ি ফেরত আসবেন।
অপহৃত জেলেরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া বাসিন্দা নৌকার মাঝি মোহাম্মদ হাসান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) ও মোহাম্মদ হাছান (১৬)। গত ১০ ফেব্রুয়ারি নাফ নদে মাছ শিকারে গেলে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
এমএম