একটি হুইল চেয়ারের অভাবে প্রায়-(৮)বছর ধরে মানবেতর জীবন যাপন করছে কাইয়ুম। কাইয়ুমের পরিবারের আকুতি,তার একটি হুইল চেয়ারের প্রয়োজন।পরিবার আরও জানান,ছোট বেলায় ভালোই ছিল কাইয়ুম।স্কুলে পড়াশুনা ও অন্যদের মত মাঠে খেলাধুলা করত।একটি দূর্ঘটনায় সারাজীবনের কান্না হয়ে দাড়িয়েছে।
জানা যায়,২০১৮ সালে আম গাছ থেকে পড়ে কোমরের মেরদন্ড ভেঙ্গে যায়। অনেক চিকিৎসা করার পরেও মেরুদন্ড ভালো হয়নি। তখন থেকেই এভাবেই ঘরবন্ধী হয়ে থাকতে হয় কাইয়ুম ইসলামকে।
কাইয়ুম ইসলামের পরিবার জানান,একটি হুইল চেয়ার কিনে দেওয়ার মত কোন সামর্থ্য নেই তাদের।জনপ্রতিনিধিসহ সমাজের অনেকের কাছে গিয়েও কোন লাভ হয়নি।
হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান এলাকার আলমগীর হোসেন খালেক। মোঃ কাইয়ুম পিতাঃ সেকেন্দার আলী গ্রামঃ মরাদাতেয়া হরিনাথপুর,পলাশবাড়ী,গাইবান্ধা।পরিবারের সাথে যোগাযোগ মোবাইল নং ০১৯৯৫৯৮১১৪৬ ।
এমএম





