বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইসলাম।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি ফাহিমের সাথে ঘটনার সাথে জড়িত তনয় নামে এক যুবকের পূর্ব শত্রুতা ছিলো। সে ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিলো। কিন্তু সে বখাটে হওয়ায় তার সাথে বিয়ে দিচ্ছিলো না। এটা নিয়ে ইতোপূর্বেও ঝামেলা হয়েছিলো। এরপর তাদের মধ্যে পারিবারিকভাবে বসা হয়, মীমাংসা হয়েছিল। তনয় ফাহিমকে একাধিকবার হত্যার হুমকিও দিয়ে আসছিলো। এর এক পর্যায়ে আজ সকাল ৮টার দিকে তন্ময় ডেকে নিয়ে ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুপুর ১২টার দিকে তার হাসপাতালে মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সদর থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশ কাজ করছে।
এস