আটক নিশাদ ইসলাম সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন নিশাদ। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার একটি ফটোকার্ড পোস্ট করে তাতে আপত্তিকর মন্তব্য যুক্ত করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা মুছে ফেলেন তিনি।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে নিশাদকে আটক করে পুলিশ।

এ বিষয়ে আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এস